খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলায় মেরুং এলাকায় হিল ভিডিপির নিয়মিত রাত্রিকালীন টহল ডিউটির সময় গাঁজা কেনাবেচার ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
জানা যায়, হিল ভিডিপি সদস্য মুসা মিয়া ও মো. কাওছার (প্লাটুন নং মেরুং-৩) প্যারা ৪নং হিল ভিডিপি পোস্টে দায়িত্ব পালনকালে আনুমানিক ৪-৫ জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে গাঁজা আদান-প্রদান করতে দেখেন। এসময় তারা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ধাওয়া দিলে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করতে সক্ষম হন। তবে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, মো. আজমীর (১৮) ও মো. জুলহাস (২৪)। পরবর্তীতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হক এবং উপজেলা প্রশিক্ষক রাজিবুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং মাদকবিরোধী অভিযানে হিল ভিডিপির ভূমিকার প্রশংসা করা হচ্ছে।

