খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুজন’কে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২ নভেম্বর) দুপুরে মাইনী নদী থেকে বালু উত্তোলনের সময় উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী কলাবাগান এলাকায় অভিযান পরিচালানা করে আলা উদ্দিন ও শান্তি জীবন চাকমা নামে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান।
তিনি জানান, দেশের প্রচলিত আইনকে তোয়াক্কা না করে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (২) ধারা মোতাবেক আলা উদ্দিন ও শান্তি জীবন চাকমা নামে দুই ব্যক্তিকে কে এক লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে। আগামীতেও এ ধরণে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
