খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একাধিক ক্যাটাগরিতে সাফল্য অর্জন করেছে। শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীলতায় কলেজটির এই অর্জন প্রশংসিত হয়েছে।
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে নির্বাচিত হয়েছেন কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা। শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কলেজ) নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক সানু মারমা এবং শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছেন পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক প্রজ্জ্বল ময় রোয়াজা।
এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তিতে প্রথম বর্ষের আফরোজা আক্তার আখি, উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় বর্ষের তানজিলা আক্তার জেনি এবং উচ্চাঙ্গ নৃত্য, লোকনৃত্য ও তাৎক্ষণিক অভিনয়ে দ্বিতীয় বর্ষের মো. হৃদয় হোসেন কৃতিত্ব অর্জন করেন। বাংলা ও ইংরেজি রচনায় দ্বিতীয় বর্ষের বৃষ্টি আক্তার, কেরাতে প্রথম বর্ষের তাজনিয়া আক্তার এবং হামদ/নাতে প্রথম বর্ষের শিউলি আক্তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখেন।
কলেজ কর্তৃপক্ষ শিক্ষকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে বলে জানান।

