খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম থানা পাড়া এলাকার দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘আলহুদা মহিলা মাদ্রাসা ও এতিমখানায়’ শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র হিসেবে কম্বল দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়নের দীঘিনালা জোন (৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)।
৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকাল সাড়ে দশটার দিকে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল ওমর ফারুক (পিএসসি)।
এ সময় উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ সাখাওয়াত হাসান, অনারারী লে. আব্দুল মান্নান, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মাসুদ রানা, দীঘিনালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, পাহাড়ের শান্তি-সম্প্রীতি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অতুলনীয়। সারা বছরই দুর্গম এলাকার পিছিয়ে থাকা সকল সম্প্রদায়ের মানুষের জন্য শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা নিশ্চিত, সারাদেশ থেকে ভ্রমনে আসা পর্যটকদের নিরাপত্তা দেয়া, দুস্থ পরিবারকে বাসস্থান করতে সহযোগিতা, শীতবস্ত্র বিতরণ করা, তরুণদের লেখাপড়া ও খেলাধুলায় সহযোগীতা পূর্বক উৎসাহ প্রদান করা এবং মানুষের জীবনমানের উন্নয়ন সহ নানা ভাবে কাজ করছে সেনাবাহিনী।

