খাগড়াছড়ি ২৯৮ আসনে জামায়াত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী ইসলামই নারীর অধিকার ও মর্য়াদাকে সমউন্নত করেছে উল্লেখ করে বলেন, কোন আর্দশই নারীর এ অধিকার নিশ্চিত করতে পারেনি। বিশ্ববিদ্যায়লগুলোতে নারী ভোটরা শিবিরকে বিজয়ী করেছে উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনে ১০ দলীয় জোট তথা জামায়াতের কাছে এ দেশের মা বোনেরা নিরাপদ। তিনি শুক্রবার দুপুরে খাগড়াছড়ি টাউন হলে নির্বাচনী মহিলা সমাবেশে এ কথা বলেন।
খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা জামায়াত আয়োজিত এ মহিলা সমাবেশে বিপুল সংখ্যক পাহাড়ী নারীসহ মহিলা জামায়াত, এনসিপির নারী কর্মীরা অংশ গ্রহন করেন। সদর উপজেলা মহিলা জামায়াতের সহ সেক্রেটারী বিবি সায়েরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, বিশেষ অতিথি ছিলেন দলের মনোনীত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ও এসসিপির নেত্রী লাইসা আক্তার লীজা, যুব শক্তির সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন সবুজ, এনসিপির জেলা সেক্রেটারী সুবোধ চাকমা,জেলা জামায়াতের যুগ্ম সম্পাদক মো: ইউসুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান ও সদর উপজেলা জামায়াতের আমীর মো: ইলিয়াস।
জামায়াত করলে, দাড়িপাল্লায় ভোট পাল্লায় ভোট দিলে আপনাকে ধর্ম পরিবতনের করতে হবে এমনটা ভাবার প্রয়োজন নেই উল্লেখ করে এয়াকুব আলী চৌধুরী বলেন, আপনি আপনার ধর্ম ঠিক রেখে দাড়িপাল্লায় ভোট দিতে পারবেন। অমুসলিমদের জামায়াতের প্রার্থী করার কথা উল্লেখ করে বলেন, জামায়াতে ইসলামী কোন সাম্প্রদায়িক রাজনৈতিক দল নয়। সকল সম্প্রদায়কে নিয়ে আগামীদিনের বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী ও ১০ দল। তিনি নির্বাচিত হলে কি করবেন নারী ভোটারদের কাছে তা তুলে ধরেন।

