সকল সম্প্রদায়ের মানুষ ব্যালট বিপ্লবের মাধ্যমে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে খাগড়াছড়িতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি দাবী করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: এয়াকুব আলী।
তিনি আচরণবিধি লঙ্গনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য রির্টানিং অফিসারের কাছে দাবী জানিয়ে বলেন, গ্রামে গ্রামে জামায়াত ও এনসিপির নেতাকমীদের হুমকী দেয়া হচ্ছে। নতুন বাংলাদেশে কেন্দ্র দখলের রাজনীতি বাংলাদেশে আর ফিরে আসবে না, হুমকী দিয়ে ধমকি দিয়ে খাগড়াছড়ির রাজনীতি নিয়ন্ত্রণ করা যাবে না।
তিনি আজ শনিবার বিকেলে খাগড়াছড়ির শাপলা চত্বরে আয়োজিত সমাবেশ বক্তব্য দানকালে এ কথা বলেন।
খাগড়াছড়ি ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: এয়াকুব আলীর সমর্থনে শনিবার বিকেল ৪টায় এ গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি গেইট থেকে শুরু হওয়া গণমিছিলটি শহরের চেঙ্গী স্কোয়ার, শাপলা চত্বর, মধুপুর বাজার ও পানখাইয়াপাড়া হয়ে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ করে।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যপক আহসান উল্লাহ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, খাগড়াছড়ি আসনের দলীয় প্রার্থী মো: এয়াকুব আলী, এনসিপির আহবায়ক মো: নুরুল আলম, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, এনসিপির যুগ্ম আহবায়ক চাইথোয়াই মারমাসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের স্থানীয় নেতৃবৃন্দ।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যপক আহসান উল্লাহ নির্বাচন কমিশনে আওয়ামী বাকশালীরা বসে আছে এবং তারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে উল্লেখ করে বলেন, এ দেশের জনগণ তাদের ক্ষমা করবে না। নতুন বাংলাদেশে ভোট কেন্দ্র দখলের জন্য যারা কেন্দ্রে যাবেন, তারা পরিবার থেকে বিদায় নিয়ে যাওয়ার পরামশ দিয়ে বলেন, যে হাত বাক্স নিয়ে যাবে, সে হাত সম্পুর্ণ থাকবে না।

