খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বিএনপিতে ৬ শতাধিক লোক যোগদান করেছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলা স্টেডিয়ামে স্থানীশলয় বিএনপি কর্তৃক এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ২৯৮ নং সংসদীয় আসনের ধানের শীষ প্রার্থী ওয়াদুদ ভূইয়া।
এ সময় তিনি বলেন, “বিএনপি জনগণের দল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা এই সংগ্রামে নতুন শক্তি যোগাবে বলে মন্তব্য করেন।
পরে মহালছড়ি উপজেলার বিভিন্ন ওয়ার্ডের পতিত আ’লীগ প্রায় ৫ শ’ নেতাকর্মী ওয়াদুদ হাতে ধরে বিএনপিতে আনুষ্ঠানিক যোগদান করেন। একইসাথে চাকমা ও ত্রিপুরা সম্প্রদায়ের দেড়শ’ নারী পুরুষ বিএনপিতে যোগ দেন।
যোগদানকৃতরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও দলের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়ার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

