পরিবেশ ভারসাম্য রক্ষা এবং সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার রামগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
“৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), খাগড়াছড়ি এ বৃক্ষরোপণ কার্যক্রমের আয়োজন করে।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে রামগড়ের সোনাইপুল জিসি টু হেয়াকো জিসি ভয়া খাগড়াবিল সড়কে আনুষ্ঠানিকভাবে এই চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
এ সময় খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি , “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই বলে উল্লেখ করেন । সরকারি এই বৃহৎ লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সকলকে উদ্বুদ্ধ হতে হবে এবং কেবল গাছ রোপণই নয়, তা সঠিকভাবে পরিচর্যা ও সংরক্ষণ করার দায়িত্বও আহবান জানান।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), খাগড়াছড়ি পার্বত্য জেলার বাস্তবায়নে জেলার বিভিন্ন সড়ক ও খালি স্থানে পর্যায়ক্রমে এ ধরনের চারা রোপণ করবে।

