খাগড়াছরি মাটিরাঙ্গা বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আব্দুল মলেক (৬০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এসময় তার স্ত্রী শাহেরা খাতুন স্ত্রী (৫০) ও ছেলে শাহ আলম (৩৫) আহত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার গোমতির শান্তিপুর নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মালেক স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে।
মৃতের ছোট ভাই জলিল মিয়া জানান, বর্ষায় রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে ফজর আলী নামক পাশের বাড়ির এক ব্যাক্তি মালেক মিয়ার ঘরের বারান্দায় অটো চার্জ করতেন। রাত ভর চার্জ শেষে জানালার গ্রীলের সাথে মাল্টি প্লাগ ঝুলিয়ে অটো নিয়ে চলে যান। শুক্রবার দুপুরের দিকে মাল্টিপ্লাগ খুলতে গেলে বিদ্যুতায়িত হয়। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী ও ছেলে আহত হন। পরে স্থানীয়া উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আবদুল মালেক কে মৃত ঘাষনা করে। তার স্ত্রী ও ছেলেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতলে প্রেরণ করেন। আহতদের মধ্যে স্ত্রী শাহেরার অবস্থা আশঙ্খ্যা জনক বলে কর্তব্য রত ডাক্তার আসরাফ উদ্দিন নিশ্চিত করেছেন।
মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ শাহেদ উদ্দিন জানান,খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহনে বিধি মোতাবেত আইনি কার্যক্রম চলামান রয়েছে।

