খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে মোঃ মাহিন হোসেন (২৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বাজারের শুটকির গলির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তিনি বাসার জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে ঘটনাটি সন্দেহজনক বলে জানা গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে গলায় স্পষ্ট কোনো দাগ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে।
নিহত মাহিন হোসেন (২৫) মাটিরাঙ্গা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাতিয়ার পাড়া এলাকার বাসিন্দা। তিনি মোঃ জহির হোসেনের ছেলে।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

