খাগড়াছড়িতে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র গুইমারা সেক্টরের আওতাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মিজানুর রহমান।
দুপুরে গুইমারা কেন্দ্রীয় কালী মন্দির পরিদর্শনে এসে শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির সদস্যদের সাথে এলাকার আইনশৃঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এসব তিনি সকলের উদ্দেশ্যে বলেন, গুইমারা সেক্টরের আওতাধীন এলাকায় আসন্ন দূর্গাপূজা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করা যায়, সেজন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিরলসভাবে কাজ করছে। তাই নিরাপত্তা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে বিজিবি হিন্দু সম্প্রদায়ের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে পূজা উদযাপনের সাথে সংশ্লিষ্ট সকলকে আশ্বস্ত করেন সেক্টর কমান্ডার।
এ সময় পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক ও মন্দিরের পুরোহিত সহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে রামগড় ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ প্রদর্শন করেন সেক্টর কমান্ডার।

