বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার আপার পেরাছড়ায় সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রুমেল মারমা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি সাজাই মং মারমা, সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমাসহ সংগঠনটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, পারস্পরিক যোগাযোগ ও ঐক্য সুদৃঢ় করার বিষয়ে মতবিনিময় করা হয়। পাশাপাশি মারমা সম্প্রদায়ের উন্নয়ন ও কল্যাণে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়।

