খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭১৭ জন আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ- ২০২৬) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে এসব উপহার প্রদান করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মোস্তাকিমুল হক উপস্থিত থেকে সদস্যদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও চাল, সেমাই, গুড়া দুধ, সুজি, নুডলস, চিনি ও সয়াবিন তেল।
এ সময় তিনি বলেন, ঈদ উপহার সদস্যদের মাঝে উৎসবের আনন্দ বাড়িয়ে দেয় এবং দায়িত্ব পালনে তাদের আরও উৎসাহিত করে। ঈদ উপহার পেয়ে আনসার ও ভিডিপি সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

