আগামী ১২ ফেব্রুয়ারি- ২০২৬ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙামাটির লংগদু উপজেলায় যৌথ নির্বাচনী টহল পরিচালনা করেছে ৩ বীর (তেজস্বী বীর) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সম্প্রতি যৌথ বাহিনী গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র, সড়ক, বাজার ও সংবেদনশীল এলাকায় টহল জোরদার করে।
টহলকালে নির্বাচনী সরঞ্জাম পরিবহন রুট পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা নিশ্চিত করা হয়। পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
৩ বীর ও বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে বলে জানিয়ে জনগণকে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের আশ্বাস দেওয়া হয়েছে।

