ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে দূর্গম পাহাড়ি এলাকায় নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেছেন বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী।
রবিবার (৮ ফেব্রুয়ারি- ২০২৬) তারিখে তিনি বাঘাইহাট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সাজেক ও বংগলতলী ইউনিয়নের আওতাধীন ৬টি ভোটকেন্দ্র ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি ভোটারদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
পাশাপাশি দায়িত্বরত বিজিবি সদস্যদের সততা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার নির্দেশ দেন। এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে আস্থা বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

