খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ এক কসমেটিকস্ ব্যবসায়ীকে ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকায় সিন্ধুকছড়ি জোনের (২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) সদস্যরা রামগড় থানা-পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন। অভিযানকালে সাগর দেবনাথ (৬১) নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক সাগর দেবনাথ রামগড় পৌরসভার শ্মশানটিলা গ্রামের মৃত জদু দেবনাথের ছেলে। আটক সাগর দেবনাথ রামগড় বাজারের ক্ষুদ্র কসমেটিক ব্যবসায়ী। অভিযোগ রয়েছে, চোরাইপথে ভারত থেকে কসমেটিকস্ সহ বিভিন্ন পণ্য এনে রামগড়ে বিক্রি করতেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার হয়েছে। মামলা তদান্তাধীন অস্ত্র সংরক্ষণের বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।

