খাগড়াছড়ির সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে ১০% কমিশন নেওয়ার অভিযোগের পর তদন্ত এসেছে রাঙামাটি দুনীতি দমন কমিশন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এ অভিযানে আসে রাঙামাটি দুনীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক সারোয়ার হোসেনসহ দুদকের একটি দল।
মাস্টার দা সূর্য সেন পাঠাগার সাবেক সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন রিজভী গত বছর ৭ জুলাই, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও পরিষদের তিন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করে দুদকে। আজ সকালে প্রকল্পের নথিপত্র যাচাই-বাছাই ও প্রকল্প পরিদর্শন করতে দেখা গেছে দুদকের টিমকে।
দুদক জানায়, অন্তবর্তীকালীন সময়ের ২০২৪,২৫ ও ২৬ অর্থবছরের জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের অনিয়মের বিষয়ে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

