খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার লাচারীপাড়া সীমান্ত এলাকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারীপাড়া বিওপি’র টহলদলের অভিযানে ১০৪.৪১ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৪৩৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধা ৬টার দিকে লাচারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নামকস্থানে অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করে বিজিবি টহলদল।
বিজিবি জানায়, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে চোরাচালান প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা, আভিযানিক কর্মকান্ড এবং চোরাচালান দমনসহ মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে বিজিবি ২৪/৭ সীমান্তে কাজ করছে।

