খাগড়াছড়ি পৌর শহরের মহাজন পাড়ায় দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটি‘র সিটসহ ভেতরের অংশ পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪ টা ২৫ মিনিটে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতরেই ঘুমন্ত অবস্থায় ছিলেন চালক। বাসে আগুন দেখতে পেয়ে চিৎকার করে চালক। পরে আশেপাশের লোকজন ফায়ার সার্ভিসকে মুঠোফোনে জানালে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, বাসটির ভিতরে চালক ঘুমাচ্ছিলেন। বাসে হটাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করেন। পরে আশেপাশের লোকজন ফায়ার সার্ভিস‘কে ফোন করে পরে ফায়ার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। বাসটিতে দুর্বৃত্তরাই আগুন দিয়েছে। এ ঘটনার তদন্ত করে আইনীপদক্ষেপ গ্রহন করা হচ্ছে।

