কুমিল্লা, ১৮ জুলাই, ২০২৫ – কুমিল্লা ইপিজেড সংলগ্ন নেছার টাওয়ারে আজ বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন রেস্তোরাঁ ‘বাবু পাখি রেস্তোরাঁ এন্ড চাইনিজ’-এর শুভ উদ্বোধন হয়েছে। বিকেল ৫টায় এই রেস্তোরাঁটি সবার জন্য উন্মুক্ত করা হয়।
রেস্তোরাঁর পরিচালক মোঃ জীবন জানান, উন্নতমানের খাবার এবং গ্রাহকদের সন্তুষ্টিই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, এখানে বিভিন্ন ধরনের দেশি ও চাইনিজ খাবারের পাশাপাশি থাকবে বিশেষ কিছু আইটেম যা ভোজনরসিকদের মন জয় করবে। মানসম্মত পরিবেশ এবং সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যকর খাবার পরিবেশনের প্রতিশ্রুতিও দেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষ আশা করছেন, বাবু পাখি রেস্তোরাঁ এন্ড চাইনিজ খুব দ্রুতই কুমিল্লাবাসীর কাছে একটি জনপ্রিয় নাম হয়ে উঠবে।

