আজ বুধবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শেখ মইনউদ্দিন ও ফয়েজ আহমদ তৈয়্যবকে প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, আর ফয়েজ আহমদ তৈয়্যব ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব পালন করবেন।
