মঙ্গলবার (৪ মার্চ) রাতে রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে কানা রাব্বিকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
র্যাব-৪ এর অধিনায়ক (সিও) উইং কমান্ডার মো. রোকনুজ্জামান জানান, জিজ্ঞাসাবাদে রাব্বি স্বীকার করেছে যে পল্লবী থানা এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। এর মধ্যে ‘ভইরা দে গ্রুপ’ নামে একটি গ্যাংয়ের প্রায় ২০-২৫ জন সদস্য সক্রিয়ভাবে অপরাধমূলক কাজে জড়িত। তারা কালশীসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংয়ের মতো অপরাধে লিপ্ত।
তিনি আরও বলেন, এসব উচ্ছৃঙ্খল ও মাদকাসক্ত কিশোর গ্যাং সদস্যদের দৌরাত্ম্যে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তির শিকার। সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় ‘ভইরা দে গ্রুপ’ সম্পর্কে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা এ গ্যাংয়ের অপরাধ কর্মকাণ্ডকে আরও প্রকাশ্যে এনেছে।
