ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে ৪৯ হাজার কোটি টাকা কমিয়ে চূড়ান্ত বাজেট নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার। নতুন সংশোধিত এডিপির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা, যেখানে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা।
সোমবার (৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি উপস্থাপন করা হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান, ২০২৩-২৪ অর্থবছরে ৮৯টি প্রকল্পে কোনো ব্যয় হয়নি এবং ১২১টি প্রকল্পে এক শতাংশও অগ্রগতি হয়নি। স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫০ শতাংশ কমানো হয়েছে, পাশাপাশি বিদেশি ঋণের বরাদ্দও কমিয়ে ৮১ হাজার কোটি টাকা করা হয়েছে।
