গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের হরিণগণ গ্রামে ‘জ্বিন তাড়ানোর’ অভিযোগে এক কবিরাজকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত কবিরাজ মো. মতি তেলী (৪০) স্থানীয় সাহেবগ্রাম এলাকার মৃত জয়নাল মিস্ত্রির ছেলে।
পুলিশ জানায়, রোববার (২ ফেব্রুয়ারি) রাতে মতি তেলী, শুকুদ্দিনের বাড়িতে গিয়ে তার স্ত্রীর জন্য ‘জ্বিন তাড়ানোর’ কাজ করতে যান। তবে সেখানে উপস্থিত রাজমিস্ত্রী শুকুদ্দিন এবং তার ছেলে মতি ও তার স্ত্রীর মধ্যে আপত্তিকর অবস্থায় থাকাকে দেখে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে শুকুদ্দিন এবং তার ছেলে মতি তেলীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যান। স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে মর্গে পাঠায়।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন এবং পলাতক শুকুদ্দিনসহ তার পরিবারকে আটক করার চেষ্টা চলছে।
