সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্বখাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩’-এর তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নির্বাচিত ৬ হাজার ৫৩১ জন প্রার্থীর যোগদান আগামী ১২ মার্চ সম্পন্ন হবে।
সোমবার (৩ মার্চ) মন্ত্রণালয়ের উপসচিব রেবেকা সুলতানার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ৪ মার্চ ইস্যু করা হবে, যাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা সম্পন্ন হয়েছে। তাদের ১২ মার্চের মধ্যে স্ব স্ব জেলা প্রাথমিক শি
ক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে যোগদান করতে হবে।
এছাড়া, পুলিশ ভেরিফিকেশন ফরম ১৩ মার্চ জেলা পুলিশের বিশেষ শাখায় পাঠানো হবে এবং একই দিনে পদায়ন আদেশ জারি করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট জেলার শিক্ষা অফিসকে কারণসহ তালিকা ২০ মার্চ অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
এর আগে, আপিল বিভাগের আদেশে নিয়োগ সংক্রান্ত আইনি জটিলতা দূর হওয়ায় সরকার এই প্রক্রিয়া দ্রুত বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির আহমেদ।
