ভারতীয় সেনাবাহিনী সীমান্তবর্তী অঞ্চলে অত্যাধুনিক টি-৯০ যুদ্ধ ট্যাঙ্কের সাথে মাসব্যাপী লাইভ ফায়ারিং মহড়া পরিচালনা করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, সিকিম এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর রক্ষার দায়িত্বে থাকা ত্রিশক্তি কর্পস এই মহড়ায় অংশ নেয়।
এই মহড়ায় টি-৯০ ট্যাঙ্কের পাশাপাশি মর্টার ও ফায়ার আর্মস ব্যবহারের অনুশীলন করা হয়। মূলত যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে সাঁজোয়া যুদ্ধ কৌশল যাচাই করাই এই মহড়ার লক্ষ্য ছিল। উল্লেখ্য, টি-৯০ ট্যাঙ্কটি ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রাগারের অন্যতম আধুনিক প্রধান যুদ্ধ ট্যাঙ্ক হিসেবে বিবেচিত হয়।
