খাগড়াছড়ির রামগড়ে সহপাঠীর বাবা কর্কৃক এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রামগড় থানায় মামলা করেছে ভূক্তভোগী ছাত্রীর মামা।
ঘটনাটি ঘটেছে রামগড় উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নে। ওই ছাত্রী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেনির ছাত্রী। শুক্রুবার রাতে ভুক্তভোগী ছাত্রীর মামা রামগড় থানায় মামলা করলে অভিযুক্ত ওমর ফারুক (৪০) পালিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন স্থানীয় চা দোকানী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে নানা বাড়ির রান্নাঘরে একা কাজ করছিলেন ওই ছাত্রী। জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওমর ফারুক রান্নাঘরে ঢুকে তাকে কুপ্রস্তাব দেন। টাকা দিয়ে ছাত্রীকে লোভ দেখায়। ভুক্তভোগী ছাত্রী তা প্রত্যাখ্যান করলে ওমর ফারুক তাকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করেন। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ওমর ফারুক পালিয়ে যান।
ভূক্তভোগীর মামা হারুনের রশিদ জানান, ঘটনার সময় ভিকটিমের নানি বাড়ির পাশে একটি জলাশয়ে মাছ ধরছিলেন। আর পরিবারের অন্য সদস্যরা রামগড়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। ঘরে কেউ না থাকার সুযোগে ওমর ফারুক এই ঘটনা ঘটিয়েছেন। পরে ঘটনাটি জানাজানি হলেই অভিযুক্ত ব্যক্তি গাঁ ঢাকা দেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, শুক্রবার রাত ১২টার দিকে ভুক্তভোগীর মামা ধর্ষণচেষ্টার মামলা করেছেন। দুপুরে ঘটনা ঘটলেও দিনভর দেন দরবার চালিয়ে ব্যর্থ হওয়ার পর গভীর রাতে ভুক্তভোগীর পরিবার থানায় আসায় বিলম্বিত হয়েছে। ততক্ষণে অভিযুক্ত ব্যক্তি এলাকা ছেড়ে পালিয়ে যান। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

