পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের মহালছড়ি জোনের আওতাধীন গোয়ামাহাট পাড়া এলাকায় উপজাতি জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী আয়োজিত চিকিৎসা সেবা কার্যক্রম থেকে মোট ২৪৭ জন উপজাতি নানা বয়সী রোগী চিকিৎসা সেবা ও ওষধ গ্রহণ করে।
চিকিৎসা কার্যক্রমে দায়িত্ব পালন করেন, মেডিসিন স্পেশালিস্ট (৫ ফিল্ড অ্যাম্বুলেন্স) এর
মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন, এবং মহালছড়ি সেনা জোনের আরএমও ক্যাপ্টেন মোহাম্মদ বোরহান উদ্দিন বায়োজি।
আয়োজিত চিকিৎসা সেবা কার্যক্রমে রোগীদের মধ্যে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, স্ত্রীরোগ, মাথাব্যথা ও দাঁতের ব্যথাসহ বিভিন্ন সাধারণ ও জটিল রোগের চিকিৎসা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
স্থানীয়দের মতে, পাহাড়ের দুর্গম এলাকায় এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

