পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার নতুন ৭ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ইঞ্জিনিয়ার আব্দুল মজিদকে আহ্বায়ক করা হয়েছে। একইসঙ্গে পূর্বের জেলা কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
১৬ মার্চ (সোমবার) সংগঠনের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে। নবগঠিত কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনসহ জেলার সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে।
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির মাধ্যমে খাগড়াছড়ি জেলায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান হবে।
নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

