পার্বত্য চট্টগ্রামের জলবায়ু সহনশীল সমন্বিত টেকসই চাষাবাদ বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা আজ মঙ্গলবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। ইর্ন্টান্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউনটেন্ট ডেপলাভমেন্ট ( ICIMOD) এর অর্থায়নে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা তৃণমুল এ কর্মশারার আয়োজন করে।
সংস্থার আশীষ হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সস্প্রসারণ বিভাগের উপ- পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, পাহাড়ী কৃষি গবেষনা কেন্দ্রের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. মোঃ আব্দুস সাত্তার, দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন বক্তব্য রাখেন। এছাড়া প্রকল্প এলাকার হেডম্যান, কারবারী ও প্রকল্পের সুবিধা ভোগীরা অংশ গ্রহন করেন।
কর্মশালায় পার্বত্য চট্টগ্রামের জলবায়ু সহনশীল, টেকসই ও জেন্ডার সমতা ও সামাজিক অর্ন্তভুক্তিমুলক কৃষি অনুশীলন, কৃষি ক্ষেত্রে বিভিন্ন সমস্যার প্রকৃতি নির্ভর সমাধানসহ কৃষি বান্ধব পরিবেশ গত পদ্ধিত প্রচারের বিষয়টি গুরুত্ব দেয়া হয়। কৃষি বিশেষজ্ঞরা পাহাড়ে তামাক চাষের আগ্রাসন,সেগুনসহ প্রাণ প্রকৃতি বিনাশী চাষাবাদের হুমকী তুলে ধরেন।
উল্লেখ্য যে, চলতি বছরের জুলাই থেকে আগামী বছরের ডিসেম্বরে পর্য়ন্ত ইর্ন্টান্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউনটেন্ট ডেপলাভমেন্ট ( ICIMOD) সহায়তায় স্থানীয় কৃষকদের জলবায়ু সহনশীল সমন্বিত টেকসই চাষাবাদে সহায়তা দেয়া হবে।

