খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার তৈকর্মাপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী সৃষ্টি ত্রিপুরা (৩৬) পিতা অলংগ্য ত্রিপুরা কে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১১ ফ্রেবুয়ারী) রাতে দোকান থেকে বাড়ী ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছে বলে ধারনা সৃষ্টি ত্রিপুরার স্ত্রী রিতা ত্রিপুরার। তবে কারা করতে পারে তা নির্দিষ্ট করে বলতে পারেনি।
অপহরণের বিষয় অপহৃতের পিতা অলংগ্য ত্রিপুরা গুইমারা থানায় ছেলে নিখোঁজের অভিযোগ করেছেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন ‘পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ করেছেন। তবে অপহরণ নাকি নিখোঁজ সে বিষয়টি সঠিক তদন্তে বলা যাবে এবং তাকে উদ্ধারের চেষ্টা চলছে’।

