পার্বত্য চট্টগ্রামের তরুণ সাংবাদিক ও লেখক এম মহাসিন মিয়ার স্বরচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ “নির্জনে”র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি খাগড়াছড়ি “ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে” জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদ, ঢাকা কর্তৃক আয়োজিত “কবিতায় বিজয় উৎসব” অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদের সম্পাদক শাহীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ম। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব ও ঢাকার বিশিষ্ট সাংবাদিক, কবি ও লেখকবৃন্দ অংশগ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এম মহাসিন মিয়ার কবিতায় পার্বত্য জনপদের প্রকৃতি, নিঃসঙ্গতা, মানবিক অনুভূতি ও সময়ের বাস্তবতা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। “নির্জনে” কাব্যগ্রন্থটি সমসাময়িক বাংলা কবিতায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চায় সক্রিয় এম মহাসিন মিয়ার এটি দ্বিতীয় প্রকাশিত কাব্যগ্রন্থ। অনুষ্ঠানের মাধ্যমে কবিতাপ্রেমী পাঠক ও সাহিত্যাঙ্গনে বইটি বিশেষ সাড়া ফেলবে বলে আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেন।

