“জুলাই শহীদ দিবস” উপলক্ষ্যে খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সকালে সরকারি কলেজ মাঠে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
পরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিদুৎ ও জ্বালানি প্রতিমন্ত্র অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া, জেলা প্রশাসক আনোয়ার সাদাত সহ অনেকেই উপস্থিত ছিলেন।

