সারাদেশের মত খাগড়াছড়ি জেলার দেড শতাধিক মাধ্যমিক পর্য়ায়ের স্কুল মাদ্রাসায় “ওয়ান চাইল্ড ,ওয়ান ট্রি ”কর্মসুচীর আওতায় সোমবার বৃক্ষ চারা রোপন করা হয়েছে। প্রতিটি স্কুলে একটি ফলজ, একটি বনজ ও একটি করে ঔষধী বৃক্ষের চারা রোপন করা হয়।
খাগড়াছড়ি জেলা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে সকাল ১১ টার বৃক্ষচারা রোপন ও পরিচযায় সচেতনা সৃষ্টির জন্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে স্কুলের প্রধান শিক্ষক অংপ্রু মারমা প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী স্কুলের প্রতিটি ছাত্র ছাত্রীকে কমপক্ষে একটি করে গাছের চারা লাগানো ও তার পরিচযার উপর গুরুত্বারোপ করেন। এ সময় স্কুলের শিক্ষকবৃন্দ ও ম্যানিজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে বৃক্ষচারা বিতরণ ও স্কুল আঙ্গিনায় ফলজ, বনজ ও একটি করে ঔষধী বৃক্ষের চারা রোপন করা হয়।
জেলার মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানাগেছে, জেলার দেঢ শতাধিক স্কুল মাদ্রাসায় এ কর্মসুচী বাস্তবায়ন করা হয়েছে।

