Author: Mohammad Hossain
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় শাহাদাৎ ফরাজী শাকিব (৩৫) জামিন পেয়েছেন। সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন। এর আগে, তাকে গ্রেপ্তারের পর পাহাড়ে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। তার মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে ওঠেন অনলাইন অ্যাক্টিভিস্টরা। পার্বত্য নিউজের সম্পাদক মেহেদী হাসান পলাশ, ইউটিউবার পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, আমজনতা পার্টির নেতা তারেক খানসহ অনেকে তার মুক্তির দাবি জানিয়ে সামাজিক মাধ্যমে প্রচারণা চালান। মুক্তির পর শাহাদাৎ ফরাজী শাকিব পার্বত্য নিউজকে জানান, “আমি প্রতারণার শিকার হয়ে গ্রেপ্তার হয়েছিলাম। জামিন পাওয়ার…
গত ফেব্রয়ারিতে সংগঠিত মানবাধিকার পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ করেছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। প্রতিবেদনে দাবি করা হয়, ফেব্রুয়ারিতে দেশের মানবাধিকার পরিস্থিতির প্রকৃত অবস্থা হতাশাজনক ছিল। এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, ‘গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। তবে জনতার মাঝে স্বাধীনতার প্রকৃত স্বাদ আস্বাদনের আকাঙ্খা সৃষ্টি হলেও তার প্রতিফলন ঘটেনি। সরকার এবং সংশ্লিষ্টরা এ চ্যালেঞ্জ মোকাবিলায় সফলতা দেখাতে পারেনি। সোমবার এইচআরএসএস’র নির্বাহী পরিচালক মো. ইজাজুল ইসলাম স্বাক্ষরিত এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ফেব্রয়ারি মাসের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করে এইচআরএসএস বলছে, মাসজুড়ে রাজনৈতিক সহিংসতা, গণপিটুনিতে হত্যা, সাংবাদিক…
