রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার ভাঙ্গামুড়া হকপাড়া এলাকায় স্থানীয় জনগণের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করতে সোলার ডিপ টিউবওয়েল স্থাপন করেছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন। সোমবার (৩০ মার্চ- ২০২৬) টিউবওয়েলগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
লংগদু জোন সূত্রে জানানো হয়, জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদের দিকনির্দেশনায় মেজর আল জাকারিয়া টিউবওয়েলটির উদ্বোধন করেন। এ প্রকল্পের ফলে এলাকার প্রায় ৭৫টি পরিবার, যার মধ্যে ১০টি বাঙালি ও ৬৫টি উপজাতি পরিবার রয়েছে, যারা নিরাপদ পানির সুবিধা পাবে।
উদ্বোধন অনুষ্ঠানে মেজর আল জাকারিয়া
স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন এবং টিউবওয়েলের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে দিকনির্দেশনা দেন। তিনি জানান, লংগদু জোন স্থানীয় জনগণের কল্যাণ ও উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ জনস্বাস্থ্য উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক আরও দৃঢ় করবে।

