খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নে ত্রিপুরা সম্প্রদায়ের আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের “শ্রীশ্রী সার্বজনীন মহাযজ্ঞ” অনুষ্ঠানে অর্থ সহায়তা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্ধুকছড়ি জোন।
বুধবার (৪ মার্চ- ২০২৬) সিন্ধুকছড়ি জোনের আওতাধীন মুড়াপাড়া এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে জোন উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী ও ক্যাপ্টেন মো. আসিফ বিন ফারুক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্নের লক্ষ্যে আয়োজকদের নগদ অর্থ প্রদান করা হয় এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তারা সর্বদা প্রস্তুত। স্থানীয় আয়োজকরা এ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

