জাতীয় সংসদের ২৯৮ নং খাগড়াছড়ি আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বরেণ্য জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ‘পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা’-এর নেতৃবৃন্দ। সোমবার ঢাকায় সংসদ সদস্যের ব্যক্তিগত কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্যকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানান এবং পাহাড়ের শিক্ষা, সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে তাঁর আগামী দিনের পথচলার সফলতা কামনা করেন।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা-এর সভাপতি, সিনিয়র সাংবাদিক ও গবেষক এ এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা, সহ-সভাপতি বাখের উদ্দিন ও আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, রবিউল ইসলাম, আব্দুল মজিদ নাদিম ও ইব্রাহিম খলিল চৌধুরী, প্রচার সম্পাদক আল আমিন আহমেদ, আন্তর্জাতিক সম্পাদক নবী হোসেন বাপ্পা, গণমাধ্যম বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন এবং জ্যেষ্ঠ সদস্য আলাউদ্দিনসহ সমিতির অন্যান্য সদস্য ও নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ঢাকাস্থ পার্বত্য চট্টগ্রাম সমিতির এই সৌজন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পাহাড়ের সাধারণ মানুষের কল্যাণে ও প্রবাসে অবস্থানরত পার্বত্যবাসীদের ঐক্যবদ্ধ রাখতে সমিতির ভূমিকার প্রশংসা করেন। তিনি আগামী দিনে পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে সমিতির পক্ষ থেকে গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রত্যাশা করেন।

