খাগড়াছড়ির রামগড় উপজেলার লামকুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আকস্মিক বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে বিদ্যালয়টির ১৬ জন শিক্ষার্থী ও একজন সহকারী শিক্ষিকা আহত হওয়ার ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টা ৫০ মিনিটের সময় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শ্রেণিকক্ষের বাহিরে পার্শ্ববর্তী একটি গাছে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে আতঙ্কিত হয়ে বিদ্যালয়ের একজন শিক্ষিকাসহ ১৬ জন শিক্ষার্থী আহত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াছমিন জানান, ক্লাস চলাকালীন সময়ে হঠাৎ বজ্রপাতে পুরো বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থী আতংকিত হয়ে পড়েন তবে ৪র্থ শ্রেনীর পাশে বজ্রপাত হওয়াতে ওই শ্রেনির শিক্ষক শাহানা আফরোজসহ ১৬ জন শিক্ষার্থীর হাত-পা ও শরীরে বজ্রপাতের জলকানি লাগে তাৎক্ষণিক স্থানীয়দের সহযোগীতার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: অন্ত বড়ুয়া জানান, বজ্রপাতের বিকট শব্দ ও জলকানিতে আংকিত হয়েছেন কারোকারো শরিরের বিভিন্ন অংশে তাৎক্ষনিক অবশ হলেও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক থাকায় সবাইকে বাড়ি পাঠিয়ে বিশ্রাম নিতে বলা হয়েছে।

