“করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ”—প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. জহির উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপাজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগড় উপজেলা শাখার আমির ফয়জার রহমান, উপজেলা এনসিপির আহবায়ক হারুনুর রশিদসহ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে সমবায় সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

