চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ উপজেলায় সীমান্ত এলাকায় টহল জোরদারের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবৈধভাবে অনুপ্রবেশ করানো ভারতীয় গরু জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)-এর অধীনস্থ কয়লারমুখ বিওপি’র একটি টহলদল নিয়মিত সীমান্ত টহল পরিচালনার সময় বাংলাদেশের অভ্যন্তরে বদ্ধগেরামারা নামক স্থান থেকে মালিকবিহীন ৩টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত গরুগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
প্রসঙ্গত, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

