খাগড়াছড়িতে চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী পুরুষ যুবক দাড়িপাল্লায় সমর্থন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে।
নির্বাচনী জনসভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় জনসভা মঞ্চে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান এর উপস্থিতিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা জামায়াতে ইসলামীকে যোগদেন।
কেন্দ্রীয় নেতা তাদের দলের স্বাগত জানিয়ে বলেন, সবাইকে নিয়ে এক সাথে এগিয়ে যাবে বাংলাদেশ। জামায়াত আগামীদিনে সকল সম্প্রদায়ের অধিকার ও মর্য়াদা অক্ষুন্ন রেখে শান্তি সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়বে।
যোগদান অনুষ্ঠানে জেলা জামায়াত আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জামায়াত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, বান্দরবান জেলা আমীর এ এস এম আব্দুস সালাম, রাঙ্গামাটি জেলা আমাীর অধ্যাপক আব্দুল আলিম, এনসিপির দক্ষিনাঞ্চলীয় কেন্দ্রীয় সংগঠক মঞ্জিলা ঝুম, মারমা ঐক্য ফেডারেশনের আহবায়ক চাইথোয়াই মারমাসহ চাকমা, ত্রিপুরাসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

