‘স্বাস্থ্য কার্ড তারেক রহমানের অঙ্গীকার, সুস্বাস্থ্য হোক সকল জনতার অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের আয়োজনে তিন শতাধিক নারী ও পুরুষকে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা শিল্পী কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে স্কয়ার, ড্রাগ ইন্টারন্যাসনাল ও অপসোনিন ফার্মা এবং নিউরন ডায়াগনষ্টিক সেন্টার সার্বিক সহযোগিতায় চিকিৎসাসেবা দেয়া হয়।
মেডিকেল ক্যাম্পেইনের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।
এসময় চিকিৎসা প্রদান করেন ডা: স্নেহাশিস মহাজন, ডাঃ বিজয় মজুমদার, ডা: অরুপ ধর, ডা: ইমাদ উদ্দিন চৌধুরী, ফাতিন ইশরাক, ডাঃ আইচুক রোয়াজা।
ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের রামগড় উপজেলা সভাপতি মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় জেলা বিএনপির সহ- সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসিলিয়া সিরাজ সীমা, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহসহ জেলা – উপজেলার বিভিন্ন স্থরের বিএনপি পরিবারের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

