২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসন হতে বিএনপি কর্তৃক মনোনিত ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী কেন্দ্রীয় বিএনপি’র সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচিত হতে পারলে কাপ্তাইকে মডেল উপজেলা হিসেবে তৈরি করা হবে। চন্দ্রঘোনা-রাইখালী ব্রিজ নির্মাণ, কেপিএম ও কেআরসি সম্পূর্ণরূপে চালু করণ, কর্ণফুলী সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করণ, কাপ্তাইকে মৌজা ঘোষণা সহ মডেল উপজেলা হিসাবে যা যা করতে হবে সব কিছু করা হবে। মনে রাখবেন আমি কাপ্তাইয়ের লোক।
তিনি আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলি স্টেডিয়ামে ধানের শীষের সমর্থনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
কাপ্তাই উপজেলা বিএনপি’র নির্বাচনী পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন , কেন্দ্রীয় বিএনপি’র সহ উপজাতি বিষয়ক সম্পাদক লে: কর্নেল (অব:) মনীষ দেওয়ান, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাথি উদয় কুসুম বড়ুয়া,রাঙামাটির জেলা বিএনপি’র সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক মেয়র সাইফুল ইসলাম (ভূট্টো)।

