খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারি- ২০২৬) তারিখে দীঘিনালা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন এর নির্দেশনায় মেজর কাজী আসিফ আহমেদের নেতৃত্বে সেনাবাহিনী এলাকায় নিয়মিত নিরাপত্তা টহল শুরু করে।
নির্বাচনকে ঘিরে সেনাবাহিনীর এই কার্যক্রম স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে উপজেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।
সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভোটাররা যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া রয়েছে।

