খাগড়াছড়ির দীঘিনালা সেনা জোনের উদ্যোগে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে নানা ধরনের সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি- ২০২৬) দুপুরে দীঘিনালা জোন সদরে আয়োজিত এ মানবিক কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোন অধিনায়ক লে. কর্নেল আল-আমিন।
এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের হাতে নগদ অর্থ, সেলাই মেশিন, ঘর নির্মাণের জন্য ঢেউটিন ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে জোন অধিনায়ক উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন জাতি, বর্ণ ও ধর্ম নির্বিশেষে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, জোন অ্যাডজুট্যান্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন, কিউএম শেখ সাব্বির আহমেদসহ অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় উপকার ভোগীরা নানা ধরনের সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

