খাগড়াছড়ি সেনা রিজিয়নের দীঘিনালা জোনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে একটি নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি- ২০২৬) দুপুরে দীঘিনালা সেনা জোনের আওতাধীন রসিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আয়োজিত এ মহড়ায় ভোটগ্রহণকালীন সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলা, আইনশৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন কৌশল অনুশীলন করা হয়।
মহড়াটি পরিদর্শন করেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মহড়ায় আরও উপস্থিত ছিলেন, দীঘিনালা সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. আল-আমিন, উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ এবং মেজর মো. তৌকির আহমেদ। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রস্তুতিমূলক কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
