আল আমিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে পানছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার ফরহানা নাসরিন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অনুতোষ চাকমাসহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক প্রধানগন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিস বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হলো যা সপ্তাহের প্রতি শনিবার চলমান থাকবে। প্রতিটা নাগরিক তাঁর বাসস্থান, আঙিনা ও সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের নিজস্ব অফিস প্রাঙ্গন পরিচ্ছন্ন রাখবে যাতে আমরা মশাবাহিত রোগ প্রতিরোধ করতে পারি।

