জুলাই পুর্ণজাগরণ ৩৬ জুলাই (৫ আগষ্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে জেলার রামগড়ের একমাত্র শহিদ মো: মজিদ হোসেন এর সমাধিতে পুষ্পস্তবক অর্পন, দোয়া, মোনাজত ও বিভিন্ন কর্মসূচির মধ্যেদিয়ে দিবসটি পালিত হচ্ছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের রসুলপুর এলাকায় শহিদ মো: মজিদের বাড়িতে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার শহিদ পরিবারের সাথে স্বাক্ষাৎ করে তাঁর সমাধিতে পুস্পস্তবক অপর্ণ শেষে কবর জিয়ারত করেন।
এ সময় অন্যদের মধ্যে জেলা পুলিশ সুপার, পার্বত্য জেলা পরিষদ, জেলা বিএনপি, রামগড় উপজেলা প্রশাসন, রামগড় পৌরসভা, রামগড় উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীরা শহিদ সমাধিতে পুষ্পস্তবক অর্পন করে দোয়া ও মোনাজাত করেন।
শহিদ মো: মজিদ হোসেন রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের নাকাপা রসুলপুল গ্রামের বাসিন্ধা মো: আমিন মিয়ার ছেলে।
প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই হাজীগঞ্জ রেল লাইনের পাশে খালি ট্রাকে ঘুমন্ত অবস্থায় ঘাতকের ছোড়া আগুনে শরীরের ৮০ শতাংশ আগুনে পুড়ে দগ্ধ হয় ট্রাকটির হেলফার মজিদ। স্থানীয়রা মজিদকে উদ্ধার করে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৫ জুলাই বিকালে তাঁর মৃত্যু হয়।

