খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলার জামতলা বাজার সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ- ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরিচালিত এ ক্যাম্পে স্থানীয় অসহায় ও দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।
সিন্দুকছড়ি জোন সদর থেকে মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি) এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পে মোট দেড় শতাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ গ্রহণ করেন, যার মধ্যে শতাধিক উপজাতি এবং বাকিগুলো বাঙালি জনগোষ্ঠী।
বিনামূল্যে চিকিৎসা প্রদানের পাশাপাশি সকল রোগীর মাঝে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। স্থানীয়রা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে অত্যন্ত প্রশংসনীয় হিসেবে উল্লেখ করে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান।

